উত্তরায় প্লেন বিধ্বস্তের ঘটনায় ব্যাপক তদন্তের আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Monday, July 21st, 2025 8:39 pm পরিবর্তনের তারিখ:
Monday, July 21, 2025 8:49 PM

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ‘ভালো রকমের তদন্ত’ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
ঘটনাস্থল পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে যাঁরা আহত হয়েছেন, তাঁদের সুচিকিৎসার জন্য আমরা ভীষণ রকমভাবে অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি এখানে হবে না। আমরা এটাও মনে করি যে এই দুর্ঘটনার একটা ভালো রকমের তদন্ত হওয়া দরকার, সেটাও করা হবে।’
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তার আগে তিনি ক্ষতিগ্রস্ত স্কুল ভবন ঘুরে দেখেন এবং উদ্ধার তৎপরতা নিয়ে খোঁজখবর নেন।
স্বাধীন খবর ডটকম/আ আ