কুলাউড়ায় মাটি চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Saturday, March 26th, 2022 12:44 pm পরিবর্তনের তারিখ: Saturday, March 26, 2022 12:44 PM

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামনগর গ্রামে পাহাড় ধ্বসে ৩ শিশু নিহত হয়েছে। নিহতরা হলো- একই গ্রামের তছলিম মিয়ার পুত্র সুমন মিয়া (১৩), আব্দুল করিমের পুত্র কবির আহমদ (১০), আব্দুস ছালামের পুত্র নাহিদ আহমদ (১২)।

স্থানীয়রা জানান, শনিবার ১ টার দিকে ওই তিন শিশু একসাথে ভাটেরা রাবার বাগান এলাকায় (মাছরাঙা) পাখির বাসার গর্ত থেকে ছানা ধরতে যায়। এসময় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। মাটি চাপায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

নিহত একজনের হাত দেখে শনাক্ত করে গ্রামবাসী মিলে মাটি সরিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। মর্মান্তিক এই দূর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!