গোলাপগঞ্জে পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ প্রশিক্ষণ কর্মশলা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Thursday, March 31st, 2022 6:51 pm পরিবর্তনের তারিখ:
Thursday, March 31, 2022 6:51 PM

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ ‘সূচনা বাংলাদেশে অপুষ্টি চক্র প্রতিরোধ একটি প্রয়াস’ স্লোগানে এফসিডিও ও ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ও আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্প কর্তৃক গোলাপগঞ্জে পুষ্টি উন্নয়নে সহযোগীতা জোরদারকরণ প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির। নিউট্রিশন অফিসার মাহফুজুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিশাত বিনতে জামাল, পরিসংখ্যান কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উজ্জ্বল ভট্টাচার্য, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী,উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান,
হেলেন কেলার ইন্টারন্যাশনালের বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল হুদা এইচকেআই, কনস্টরটিয়াম ম্যানেজার আল আমিন, সেইভ দ্যা চিলড্রেন সূচনা প্রকল্প আরডিআরএস বাংলাদেশ সিলেটের ব্যবস্থাপক মো. ফরাজদুক ভুইয়া, উপজেলা সমন্বয়কারী মাহফুজার রহমান প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ