• আজ সন্ধ্যা ৬:৪৪, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির জরুরী সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ

 

কেন্দ্র ঘোষিত ২৭ আগস্ট শনিবারের কর্মসূচী সফলের লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে গোলাপগঞ্জ পৌর বিএনপির নির্বাচিত সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল এবং পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান এমাদ, উপজেলা বিএনপির নির্বাচিত সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলেকুজ্জামান আলেক, উপজেলা বিএনপির নির্বাচিত ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, পৌর বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জামেল চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফ বাদল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছালেক আহমদ, পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহবায়ক এনামূল হক এনাম, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, আবু বক্কর, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নাবিল, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মনজুর আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত আহমদ, পৌর ছাত্রদল নেতা আবুল হোসেন ও সালেহ আহমদসহ নেতৃবৃন্দরা।

সভায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ শে আগষ্ট (শনিবার) গোলাপগঞ্জ চৌমুহনীতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বেলা ১টায় গনজামায়েত এবং বেলা ২টায় বিক্ষোভ মিছিলের সময়সূচি নির্ধারণ করা হয়।

সভায় উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা শাখা ও এর আওতাধীন ১১টি ইউনিয়ন এবং পৌর শাখা ও এর আওতাধীন ৯টি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ