জবি’র মার্কেটিং বিভাগ শিক্ষার্থীদের শব্দ দূষণবিরোধী ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Friday, March 25th, 2022 10:24 am পরিবর্তনের তারিখ: Friday, March 25, 2022 10:24 AM

 

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং বিভাগের ১২ তম ব্যাচের একদল শিক্ষার্থীদের উদ্যোগে শব্দ দূষণ বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে‌ছে। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এই শব্দদূষণ বিরোধী ক্যাম্পেইন পরিচালনা করে “অক্টাগন” নামের গ্রুপের সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দলটি রাজধানীর শান্তিনগর মোড় এবং মৌচাক মোড়ে এই ক্যাম্পেইন পরিচালনা করে। মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কুমার বালো এর নেতৃত্বে এই ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করা পূজা মজুমদার বলেন,”আমাদের ক্যাম্পেইনে উৎসাহিত হয়ে অনেকেই নিজে থেকে এসে আমাদের কাজকে প্রশংসিত করেছেন যেটা আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে, সর্বোপরি সকলের সহযোগিতার মাধ্যমে অসাধারণ একটি ক্যাম্পেইন করতে সফল হয়েছি৷”

আরেক সদস্য মোহাম্মদ তাহ্সিন ফাহাদ বলেন, “বাংলাদেশের পুরাতন মহামারি এই শব্দ দূষন। এটি প্রতিকারের একমাত্র ভ্যাক্সিন হলো সাধারণ জনগণের সচেতনতা। আমাদের এই ক্যাম্পেইনে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি গাড়ি চালক, রিক্সচালক সহ যাত্রীদের মধ্যেও সচেতনতা বৃদ্ধিতে।”

সাধারণ পথযাত্রীরা বলেন, “এই ক্যাম্পেইন যারা করছেন উনাদের এমন ক্যাম্পেইন আরো করা উচিত। ছাত্র-ছাত্রীদের নিকট আমার একটা সাজেশন তারা যেনো BRTA তে গিয়ে যেনো সেইখানের কর্তব্যরত সকলের সাথে কথা বলে আর এই সচেতনতা ছাড়া যেনো লাইসেন্স দেওয়া না হয়।”

সার্জেন্ট আজহারুল ইসলাম বলেন, “এধরনের ক্যাম্পেইন করার জন্য মার্কেটিং বিভাগ এর সম্মানিত ফ্যাকাল্টিকে অসংখ্য ধন্যবাদ। প্রচুর পরিমানে শব্দের কারণে এইখানে সাধারণ অনেক মানুষের সমস্যা আমাদের চোখে পরে, এই মোড় এ দাঁড়িয়ে আমরা সেইটা প্রায়শই দেখি। এখন হর্ণ বাজানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। মানুষের কাছে সচেতনতা আরো বাড়াতে হবে। যদি এমন ক্যাম্পেইন আরো করা যায় তাহলে আমরা সর্বাধিক সাহায্য করবো”

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!