‘জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম্যাডাম’
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। দেশের মানুষের কাছে শিক্ষক হিসেবে আদর্শের প্রতীক হয়ে উঠেছেন তিনি। মাহেরীন চৌধুরীকে নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, হেরে গেছেন মা মাহেরীন, জিতে গেছেন শিক্ষিকা মাহেরীন ম্যাডাম। আসিফ আকবর লিখেছেন, দৌড়াও, ভয় পেওনা আমি আছি। প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্রছাত্রীদের জন্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম্যাডাম। তিনি বলেন, তিনি জিতিয়ে গেলেন শিক্ষকতার মতো মহান পেশাকে। অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরও ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম্যাডাম মাহেরীন চৌধুরী। তার কথায়, নিয়তির নিষ্ঠুরতাকে ব্যতিক্রম প্রমাণ করে মা, বাবা, শিক্ষক এই তিন-এ কোনো পার্থক্য রাখতে দেননি দ্য সিক্রেট সুপারস্টার ম্যাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা, শোক পরিণত হোক শক্তিতে।
স্বাধীন খবর ডটকম/আ আ