জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত: সিজিএসের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Wednesday, July 30th, 2025 11:22 pm পরিবর্তনের তারিখ: Wednesday, July 30, 2025 11:22 PM

জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত: সিজিএসের প্রতিবেদন
 

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। জুন মাসে ৩২৪টি বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এর মধ্যে ২৫৩টি ছিল সরাসরি রাজনৈতিক।

এই প্রবণতা জনমত প্রভাবিত করার চেষ্টার ইঙ্গিত দেয়। বুধবার (৩০ জুলাই) সিজিএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, বিনোদন বিষয়ে ২৪টি, ধর্মীয় বিষয়ে ১৯টি এবং অনলাইন হোক্স হিসেবে ১৮টি তথ্য ছিল। এছাড়া কূটনৈতিক বিষয়ে ৫টি, অর্থনৈতিক ৪টি এবং পরিবেশ-সম্পর্কিত ১টি বিভ্রান্তিকর তথ্য শনাক্ত হয়েছে।

এদিকে, রাজনৈতিক নেতাদের নিয়ে ছড়ানো হয়েছে ১২৪টি মিথ্যা তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে ৪৮টি, সেলিব্রেটিদের নিয়ে ২৫টি, আর ধর্মীয় বিষয়ে ১৬টি তথ্য ছড়ানো হয়েছে।

তবে, রাজনৈতিক দলকে ঘিরে ১৩টি এবং সরকারি প্রতিষ্ঠানকে নিয়ে ১৬টি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ৬টি, বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে ২টি এবং ধর্মীয় ব্যক্তিকে নিয়ে ১টি তথ্য ছিল।

৭৩টি ঘটনায় নির্দিষ্ট লক্ষ্য ছিল না। এসব তথ্য কেবল বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

ফলে, সিজিএস মনে করে এই পরিস্থিতি গণমাধ্যম সচেতনতার ঘাটতি এবং ডিজিটাল শিক্ষার অভাবকে নির্দেশ করে। প্রতিষ্ঠানটি তথ্য যাচাই ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে।

সিজিএস ২০২৪ সালের নভেম্বর থেকে এ ধরনের তথ্য পর্যবেক্ষণ করছে। তারা প্রতি মাসে নিয়মিতভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!