• আজ সকাল ১০:৫১, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতিতে নিমজ্জিত আওয়ামী লীগ পঁচে গেছে’

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ

 

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, ভোট চুরি করে ক্ষমতা আঁকড়ে থাকা সহ সর্বক্ষেত্রে দুর্নীতি ও লুটপাটে নিমজ্জিত আওয়ামী সরকার পঁচে গেছে। তাদের দুর্গন্ধে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। পরিত্রাণের জন্য জাতি আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে রাজপথে ফায়সালা। সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ও দক্ষিণ রনিখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা ও তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

স্থানীয় ধলইরগাও বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন। কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, সৈয়দ সরোয়ার রেজা, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মুনিম।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল নেতা সুহেল আহমদ। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুরু মিয়া, তাজ উদ্দিন, তোতা মিয়া, আব্দুল মালিক, উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাশার বাদশা, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনসার উদ্দিন, কুতুবউদ্দিন, আব্দুল মজিদ বাবলু, শামসুদ্দিন, তারেক আহমদ,সদস্য মামুন আহমদ, শফিকুল ইসলাম প্রমুখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ