দুর্নীতি রোধে আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Saturday, August 9th, 2025 11:27 pm পরিবর্তনের তারিখ: Saturday, August 9, 2025 11:27 PM

দুর্নীতি রোধে আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিল বিসিবি
 

দেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও ফিক্সিং ও অনৈতিক কর্মকান্ড প্রায়শই দেখা যায়। এসব থামাতে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।

আজ শনিবার বিসিবির বোর্ড মিটিং শেষে এই বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা নিজেদের কাজে লাগাতে চায়। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে যায় বিসিবির। এ কারণেই তাকে নিয়োগ দিয়েছে বিসিবি।

মিঠু এই বিষয়ে বলেছেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’

উল্লেখ্য, মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি–করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!