নির্বাচন এবং সরকার গঠন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশের নির্বাচন ও সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে বিদেশি সমালোচনা ও উদ্বেগ যখন আলোচনার কেন্দ্রে, ঠিক তখনই চীনের পক্ষ থেকে এসেছে এক সুস্পষ্ট বার্তা। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, “নির্বাচন এবং সরকার গঠন বাংলাদেশের একান্তই অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে চীন কোনো হস্তক্ষেপে আগ্রহী নয়।”
রাজধানীতে এক কূটনৈতিক সভায় তিনি বলেন, “চীন সবসময়ই বাংলাদেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও অভ্যন্তরীণ বিষয়ে সম্মান প্রদর্শন করে। আমাদের অবস্থান পরিষ্কার— বাংলাদেশের জনগণ নিজের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন চীনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাক এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান গড়ে তুলুক।”
চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পশ্চিমা দেশগুলো— বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন— বাংলাদেশের নির্বাচন পদ্ধতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। চীনের এ অবস্থানকে ঢাকায় কূটনৈতিক মহল “বাংলাদেশ-বান্ধব” বলে আখ্যা দিচ্ছে।
স্বাধীন খবর ডটকম/আ আ