প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Friday, June 10th, 2022 10:02 am পরিবর্তনের তারিখ: Friday, June 10, 2022 10:02 AM

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ২৯ জেলার মোট ৫৩ হাজার ৫৯৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর দ্বিতীয় ধাপে ২৯টি জেলায় গত ২০ মে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে মোট  চার লাখ ৬৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। আর তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট প্রার্থীর সংখ্যা চার লাখ ৪৬ হাজার ৫৯৮।

এদিকে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (১২ জুন) এ পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!