• আজ সকাল ৮:৪৬, বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক চলতি মাসেই
 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক চলতি মাসেই অনুষ্ঠিত হবে। দুই দেশের সীমান্ত বাহিনীর ডিজি পর্যায়ের ৫৬তম সম্মেলনটি ঢাকায় হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে ডিজি পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন গত ১৭ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়া দিল্লীতে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২৫ আগস্ট ডিজি পর্যায়ের বৈঠক ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে শুরু হবে এবং শেষ হবে ২৮ আগস্ট। বৈঠকের যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশের তরফে কী কী আলোচনা করা হবে সেটিও ঠিক করা হয়েছে। এবারের বৈঠকে পুশইন নিয়ে আলোচনা করা হবে।

এছাড়া, সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা, বিভিন্ন ধরনের আন্তসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও গবাদিপশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রার নোট প্রভৃতি চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করা হবে। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় নিয়ে আলোচনা হবে। মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিশেষ করে মানব পাচারের মতো অমানবিক কার্যক্রমের সঙ্গে জড়িত উভয় দেশের অপরাধী বা দালালচক্রের কার্যক্রম প্রতিরোধ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ