• আজ রাত ৪:৩০, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিগ ব্যাশে বাংলাদেশের ৩ খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ

 

দর্শকআগ্রহ ও জনপ্রিয়তার দিক দিয়ে আইপিএলের পরেই আসে বিগ ব্যাশের নাম। আগামী ১৩ ডিসেম্বর শুরু হতে যাওয়া আসরে অংশ নিতে ইতোমধ্যে নাম জমা দিয়েছেন ১৮০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার। সেখানে নাম দিয়েছেন ৩ বাংলাদেশি ক্রিকেটারও।

আবেদনকৃতদের মধ্য থেকে বাছাই করে আজ (৩ আগস্ট) ৯৮ জন বিদেশি ক্রিকেটারের নামের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। যে তালিকায় আছে বাংলাদেশি তিন ক্রিকেটারের নাম।

নাম দেয়া টাইগারদের সকলেই পেসার। আল-আমিন হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে নাম দিয়েছেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়ানো রিপন মণ্ডল। আগামী ২৮ আগস্ট বিগ ব্যাশের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেদিনই জানা যাবে সাকিব আল হাসানের পর কোনো বাংলাদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবেন কিনা। এবারের আসর চলবে প্রায় ৫৩ দিনব্যাপী।

ফাইনাল মাঠে গড়াবে আগামী ৪ ফেব্রুয়ারি। এদিকে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর শুরু হবে ৫ মে, পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি। অর্থাৎ বিপিএল চলবে বিগ ব্যাশের মধ্যেই।

এদিকে, কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন, বিপিএল চলাকালীন দেশের কোনো ক্রিকেটারকেই বিদেশি কোনো লিগ বা টুর্নামেন্ট খেলার ছাড়পত্র দেওয়া হবে না।

সুতরাং দল পেলেও বিগ ব্যাশে খেলতে পারবেন না আল-আমিন, শফিউল ও রিপন। এমন শঙ্কার পরেও তারা বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পান কি-না, এখন সেটিই এখন দেখার বিষয়।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!