ভোলায় বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Monday, August 1st, 2022 11:13 pm পরিবর্তনের তারিখ:
Monday, August 1, 2022 11:13 PM

প্রেস বিজ্ঞপ্তি
ভোলায় বিএনপির মিছিলে গুলি ও এক নেতাকে হত্যার অভিযোগ তুলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগষ্ট) শাহজালাল (র.) দরগাহ মসজিদ এলাকা থেকে শুরু হয়ে জিন্দাবাজার মোড়ে মিছিলটি শেষ হয়।
মিছিল পরবর্তী পথসভায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ভোলায় বিএনপির মিছিলে অন্যায়ভাবে পুলিশের গুলিবর্ষণ ও হত্যার মাধ্যমে ‘অবৈধ সরকার আবারো রক্তের হুলী খেলায় মত্য হয়েছে।’ যতই বাধা আসুক সকল রক্ত চক্ষু উপেক্ষা করে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নব দিগন্তের সুচনা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
পথসভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ।
উপস্থিত ছিলেন- জেলা মহানগর ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
স্বাধীন খবর ডটকম/আ আ