• আজ সকাল ৮:২৩, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাইক হাতে পাহাড়ি টিলায় জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে। তাই কমলগঞ্জের পাহাড়ি টিলা এলাকায় সর্তকতামূলক প্রচারাভিযান চালালেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মঙ্গলবার বিকালে তিনি কমলগঞ্জের রাজটিলা এলাকায় পাহাড়ের উঁচু টিলায় ঝুঁকি নিয়ে বসবাসরত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং টিলা ধসে দুর্ঘটনারোধে সবাইকে সচেতন করেন। তিনি সেখানে থাকা সরকারি জায়গায় ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টু, আব্দুল মতিন প্রমুখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ