মোহাম্মদপুরে ওসিকে বহাল রাখার দাবিতে মাদক চক্র ও কিশোর গ্যাংয়ের আলোচিত মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Tuesday, July 29th, 2025 5:14 pm পরিবর্তনের তারিখ: Tuesday, July 29, 2025 5:14 PM

মোহাম্মদপুরে ওসিকে বহাল রাখার দাবিতে মাদক চক্র ও কিশোর গ্যাংয়ের আলোচিত মানববন্ধন
 

রাজধানীর মোহাম্মদপুর থানার ওসিকে থানায় রাখার দাবিতে ব্যতিক্রমী এক মানববন্ধনের আয়োজন করে কিছু মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, ওসির প্রতি ‘বিশেষ সহযোগিতা’ পাওয়ার দাবি করে তারা এ কর্মসূচি পালন করে।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, এ ধরনের মানববন্ধন প্রশাসনের প্রতি প্রশ্ন তুলছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি। অনেকেই মনে করছেন, এটি একটি সাজানো নাটক, যার মাধ্যমে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, কারা এ মানববন্ধনের আয়োজনে যুক্ত ছিল, তা শনাক্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!