মৌলভীবাজারে চলন্ত পারাবত ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Saturday, June 11th, 2022 8:35 am পরিবর্তনের তারিখ: Saturday, June 11, 2022 8:35 AM

 

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শমসেরনগরের বিমানবন্দর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের বগিতে আগুন লেগেছে।

আজ শনিবার (১১ জুন) দুপুর পৌনে ১ টার দিকে ট্রেনের একটি বগির নিচে আগুন ধরলে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।

কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন আগুন লাগার কারণ জানাতে পারেননি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!