• আজ ভোর ৫:৩০, বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেঘনা নদীতে লালু ও পিয়াস গ্রুপের গোলাগুলি, শুটার মান্নান নিহত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

লালু-পিয়াস গ্রুপ সংঘর্ষ
 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা এলাকা সংলগ্ন মেঘনা নদীর একটি অবৈধ বালুমহালের কর্তৃত্ব নিয়ে স্থানীয় দুটি সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় আধিপত্য বিস্তারে দুপক্ষই পাল্টাপাল্টি গুলি ছোড়ে। সংঘর্ষে লালু গ্রুপের আব্দুল মান্নান ওরফে শুটার মান্নান (৩৮) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাছাড়া একই গ্রুপের সদস্য হৃদয় বাঘসহ (২৭) কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।নিহত মান্নান গজারিয়া উপজেলার জষ্ঠীতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর আলম খান।গজারিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর আলম খান দুপুরে বলেন, ‘প্রতিপক্ষের গুলিতে নিহত মান্নানের মরদেহ মেঘনা নদীতে ভাসমান একটি ইঞ্জিন নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। তার পরনে লুঙ্গি, শর্টপ্যান্ট ও গায়ে একটি নীল রংয়ের পলো শার্ট রয়েছে।’

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ও লালু-পিয়াস গ্রুপ সংঘর্ষইমামপুর এলাকা সংলগ্ন মেঘনা নদীর একটি অবৈধ বালুমহালের একক কর্তৃত্ব রয়েছে নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের। ওই বালুমহালের কর্তৃত্ব নিজেদের নিয়ন্ত্রণে নিতে ইমামপুর ইউনিয়নের অপর সন্ত্রাসী লালু গ্রুপের সদস্যরা সোমবার ভোরে প্রথমে নয়ন-পিয়াস গ্রুপকে ধাওয়া করে।

এ সময় পিছু হটে পিয়াস গ্রুপের সদস্যরা। পরে সকাল ৮টার দিকে নয়ন-পিয়াস গ্রুপ শক্তি সঞ্চয় করে একাধিক ইঞ্জিন নৌকা (ট্রলার) নিয়ে লালু গ্রুপের সদস্যদের ধাওয়া করে। এক পর্যায়ে লালু গ্রুপের শুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আহত হন লালু-পিয়াস গ্রুপ সংঘর্ষ হৃদয় বাঘসহ কয়েকজন সদস্য।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, ঘটনাস্থলে নৌ-পুলিশের একটি দল রয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।২৪ এপ্রিল ২০২৫, রাত সাড়ে ৮টা থেকে প্রায় ১২টা পর্যন্ত, হোগলাকান্দি গ্রামে দুই গ্রুপের (আমিরুল ইসলামের পক্ষ বনাম লালু–সৈকত গ্রুপ) মধ্যে গোলাগুলির সাথে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ চলে থেমে‑থেমে।

স্থানীয় বাসিন্দারা জানায় অন্তত –৪টি বিস্ফোরণের শব্দ শুনেছেন; আতঙ্কে ঘরে অবস্থান করেনফাতেমা বেগম বলেন:“এই দুই গ্রুপের জ্বালায় আমরা অতিষ্ঠ… রাত সাড়ে আটটা থেকে লালু-পিয়াস গ্রুপের সংঘর্ষ বারোটা পর্যন্ত একটু পর পর গুলির শব্দ পেয়েছি।”হোগোলাকান্দি (মুন্সীগঞ্জ)-এর মেঘনা নদীর তীরে এপ্রিল ২৪–২৫, ২০২৫ তারিখে লালু-পিয়াস গ্রুপের সংঘর্ষ গোলাগুলির ঘটনা। রাতভর গুলির মাধ্যমে ..

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ