• আজ সকাল ৬:৫৫, বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘শিক্ষিত জাতি ও সুনাগরিক গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ

‘শিক্ষিত জাতি ও সুনাগরিক গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে’
 

শিক্ষিত জাতি গঠন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
শনিবার (৯ আগস্ট) বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ তৈরি করা। সুনাগরিক গড়তে হলে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয় জরুরি।

নেওয়াজ আলী বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার বিকল্প নেই, তাই প্রত্যেক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ