• আজ সন্ধ্যা ৬:৩৩, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেষবারের মতো লেচু মিয়ার লাশ দেখতে পারলেন না এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

শেষবারের মতো প্রিয় ব্যক্তি ও সিলেট-৬ আসনের দুইবারের নির্বাচিত সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার লাশ দেখতে পারলেন না গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের হাজার হাজার শোকার্ত মানুষ।

লাশ এলাকায় না এনে বৃহস্পতিবার ঢাকার টঙ্গীতে অবস্থিত তার শিল্পপ্রতিষ্ঠান ট্যাম্পাকো ফয়েলস লি. প্রাঙ্গণে প্রথম ও বনানীতে দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে তার লাশ সমাহিত করা হয়। এমন খবরে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে উপজেলাবাসীর।

জানা যায়, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ গোটা সিলেটে নেমে আসে শোকের ছায়া। তাকে দেখতে অনেকেই ছুটে যান ঢাকায়। বৃহস্পতিবার টঙ্গীতে অবস্থিত ট্যাম্পাকো ফয়েলস লি. কোম্পানিতে প্রথম জানাজার পর বনানীতে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ সমাহিত করা হয়।

দাফনের বিষয়ে তার ঘনিষ্ঠ রুহেল আহমদ বৃহস্পতিবার বিকালে বলেন, টঙ্গী ও বনানীতে দুই দফা জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এদিকে শেষবারের মতো প্রিয় নেতা ড. মকবুল হোসেন লেচু মিয়ার লাশ দেখতে না পেরে হতাশ হয়েছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ। তাদের হৃদয় থেকে হচ্ছে রক্তক্ষরণ।

প্রয়াত মকবুল হোসেন লেচু মিয়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনে ১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ঢাকার টঙ্গীতে অবস্থিত ট্যাম্পাকো ফয়েলসসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা ছাড়াও গোলাপগঞ্জে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়েন তিনি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!