• আজ সকাল ৬:৫৯, মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘সাইয়ারা’ দেখে সাধারণ দর্শকের মতো কাঁদলেন ববি দেওল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

‘সাইয়ারা’ দেখে সাধারণ দর্শকের মতো কাঁদলেন ববি দেওল
 

বলিউডে অভিষেক হওয়া নায়ক আহান পান্ডের প্রথম ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে হইচই ফেলে দিয়েছে। ইতোমধ্যেই ছবিটি ৫০০ কোটির বেশি আয় করেছে এবং এখনও সফলভাবে চলছে।

ছবির সাফল্যে খুশির জোয়ারে ভেসে গেছেন বলিউড অভিনেতা ববি দেওল।

এক সাক্ষাৎকারে ববি জানান, ‘সাইয়ারা’ দেখে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। ছবিটি তাকে আহানের শৈশবের দিনগুলো মনে করিয়ে দেয়।

ববি বলেন, “আহান আমার চোখের সামনেই বড় হয়েছে। ছোটবেলায় সে স্পাইডারম্যানের পোশাক পরে মজা করত, পাঞ্চিং ব্যাগে ঘুষি মারত… শুরু থেকেই ও খুব এনার্জেটিক ছিল।”

ববির মতে, আহানের চলচ্চিত্রে আত্মপ্রকাশ তার নিজের সন্তানের প্রথম পদক্ষেপ দেখার মতোই অনুভূতি দিয়েছে।

তিনি আরও জানান, ‘সাইয়ারা’ মুক্তির জন্য আহানকে টানা ৮ বছর অপেক্ষা করতে হয়েছে। ছবিটি পাওয়ার গল্পও নাকি কম রোমাঞ্চকর নয়।

ছবিটি নিয়ে ববির প্রশংসা—“এই গল্প আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। মোহিত সুরি অসাধারণ কাজ করেছেন। চিত্রনাট্য, সঙ্গীত, সবকিছুই নিখুঁত। আহান আর অনীত চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন।”

শুধু ববি দেওলই নন, আলিয়া ভাট, বিজয় ভার্মা, করণ জোহরের মতো তারকারাও ‘সাইয়ারা’-তে আহান পান্ডে ও অনীত পান্ডার অভিনয়ের প্রশংসা করেছেন। ছবিটি দুই অভিনেতাকেই দর্শকদের মনে আলাদা জায়গা করে দিয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ