• আজ বিকাল ৫:২৩, শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন হোসেন খালেদ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন হোসেন খালেদ
 

সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হোসেন খালেদ বেসরকারি এই ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়েছে। গতকাল রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে নির্বাচিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোসেন খালেদ এর আগে সাত বছর সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য। এ ছাড়া তিনি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ