সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Friday, August 19th, 2022 12:28 pm পরিবর্তনের তারিখ: Friday, August 19, 2022 12:28 PM

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থতা কামনায়

ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় গরীব দুঃস্থদের মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা

ও মহানগর শাখার পক্ষ থেকে অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

সাবেক ছাত্রনেতা মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ।

এছাড়া সিলেট জেলা ও মহানগর সেচ্চাসেবক দলের নেতা কর্মীরা। সিলেট নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত অসহায়দের মাঝে কাপড় তুলে দেন নেতৃবৃন্দ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!