সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Friday, August 12th, 2022 2:43 pm পরিবর্তনের তারিখ:
Friday, August 12, 2022 2:43 PM

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। তাই রাস্তা অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১২ আগস্ট) দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মূল সড়ক আলফাত স্কয়ার পয়েন্ট প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি নাদের আহমদ, অ্যাডভোকেট শেরনুর আলী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দিন দিন দেশের সার্বিক অবস্থা অবনতি হচ্ছে। সব কিছু দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। শুধু তাই নয় ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহীম ছাত্রদল নেতা নুরে আলম নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানাই।
স্বাধীন খবর ডটকম/আ আ