৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনে ক্যালিফোর্নিয়া বিএনপি’র মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Monday, September 19th, 2022 2:52 pm পরিবর্তনের তারিখ: Monday, September 19, 2022 2:52 PM

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেপ্টেম্বর ১৮, ২০২২, ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে মিলন মেলার আয়োজন করা হয়, আমন্ত্রণ জানানো হয়েছিলো ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বিএনপি’র সকলস্তরের নেতাকর্মী ও সমর্থকসহ বাংলাদেশি কমিউনিটির পরিবারসহ সকল ব্যক্তিবর্গদের। সে আমন্ত্রণে সাড়া দিয়ে মিলন মেলায় অংশ নেন প্রায় ৫০০ অধিক মানুষ।
এ দিন ক্যালিফোর্নিয়া বিএনপি’র নেতাকর্মীসহ কমিউনিটির ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো গ্রিপিতপার্ক এলাকা। পুরনো বন্ধুবান্ধবসহ প্রতিবেশীদেরকে কাছে পেয়ে তৈরী হয় আনন্দ আর আবেগঘন পরিবেশের। দিনভর চলে আড্ডা, স্মৃতিচারণ।
সম্মানিত সিটি কাউন্সিলম্যান মিটস ও’ফারেল, কাউন্সেল সদস্য, সিডি-১৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমেরিকা, বাংলাদেশ ও বিএনপি’র দলীয় সংগীত ও বেলুন উড়িয়ে মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মিটস তাঁর বক্তব্যে বাংলাদেশের কমিউনিটিকে ধন্যবাদ জানিয়ে বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন এবং বিশেষ করে গণতন্ত্র নিয়ে কথা বলেন, বাংলাদেশে একটি নিরেপেক্ষ নির্বাচনের ব্যপারে গুরুত্ব আরোপ করেন, বাংলাদেশ দীর্ঘজীবি হোক, এ বলে তিনি তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান।
এতে আরো বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যথাক্রমে বদরুল আলম চৌধুরী শিপলু এম. ওয়াহিদ রহমান এবং ক্যালিফোর্নিয়া বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন ও আব্দুল বাছিত প্রমুখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!