• আজ বিকাল ৪:২৮, শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বার্ষিক বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বার্ষিক বিশেষ সুবিধা
 

নবম গ্রেড থেকে নিচের মূল বেতনের ১০ শতাংশ হারে এবং দশম গ্রেড থেকে ওপরের দিকে মূল বেতনের ১৫ শতাংশ হারে প্রতি বছর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন। অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ সুবিধা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর পাবেন।

বুধবার (৩০ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

অফিস আদেশে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে এবং গ্রেড-১০ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

অফিস আদেশে আরও জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে অর্থ বিভাগের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন মর্মে অবহিত করা হলো।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!