• আজ রাত ২:৪১, বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি কিছুই করতে পারি না— স্ত্রীকে নিয়ে কটাক্ষে আক্ষেপ অভিনেতার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ

আমি কিছুই করতে পারি না— স্ত্রীকে নিয়ে কটাক্ষে আক্ষেপ অভিনেতার
 

টলিউডের জনপ্রিয় ও হ্যান্ডসাম নায়ক আবির চট্টোপাধ্যায়। ক্যারিয়ারের শুরু থেকেই বিবাহিত, এক সন্তানের বাবা তিনি।২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেন এমবিএ ক্লাসের সহপাঠী নন্দিনী চট্টোপাধ্যায়কে। তবে মাঝে মাঝেই নন্দিনীর চেহারা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় নায়ককে। সম্প্রতি সেই প্রসঙ্গেই সরব হলেন আবির।

স্টেট আপ উইথ শ্রী-তে সাক্ষাৎকারে এই বিষয়ে আবির বলেন, ‘আমার যেটা সব থেকে খারাপ লাগে তা হলো আমি এটা কখনও বদলাতে পারব না, এবং আমার সান্ত্বনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সব থেকে খারাপ লাগার জায়গা, যে আমি কিছু করতে পারি না।’

‘ফাটাফাটি’ ছবির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এমনকি ফাটাফাটি ছবির সময় বলেছিলাম যে, একটা সিনেমা কি কিছু বদলাতে পারবে? পারবে না। কিন্তু এটা নিয়ে আলোচনার জায়গাটা অন্তত তৈরি হবে।’ট্রোলিং প্রসঙ্গে আবিরের মত, ‘আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ার যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়া উচিত। এটাকে এড়িয়ে যাওয়া উচিত। এর থেকে বড় অপমান তাঁদের করা যাবে না।’

উল্লেখ্য, কিছুদিন আগে সমাজমাধ্যমে নন্দিনীকে ‘মোটা’ বলে ট্রোল করা হলে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী কড়া জবাব দেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘গৃহপ্রবেশ’-এর প্রিমিয়ারে নন্দিনীর উপস্থিতির ছবিতে একের পর এক কটাক্ষের জবাবে ঋতাভরী লেখেন, ‘কমেন্ট সেকশনই প্রমাণ, যে ফাটাফাটির মতো সিনেমা বানানোর প্রয়োজন কেন পড়েছে।’

এক ট্রোলারের মন্তব্যে যে কটাক্ষগুলো মেয়েরাই করেছে—তার জবাবে ঋতাভরী ফের বলেন, ‘তাতে কিছু যায় আসে না। কোনও মানুষ যদি অন্য কাউকে তার চেহারা দিয়ে বিচার করে তাহলে সেটা ভুল। মেয়েরা মন্তব্য করলেও ভুল। গুরুতর ভুল। যার কোনও শরীর নিয়ে বাঁচতে হচ্ছে না, তাঁর সেই শরীর নিয়ে এত মাথাব্যথা কেন ভাই?’

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!