• আজ সকাল ৭:২৯, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন খেরসনে গণভোট দেবে রাশিয়া?

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ

 

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনেও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছে রাশিয়া।

খেরসনে ক্রেমলিনের নিযুক্ত সহকারী প্রশাসনিক কর্মকর্তা কিরিল স্ত্রিমাসভ বলেছেন, ‘এটা একটা গণভোটের মতো হবে।’

তবে কবে নাগাদ এই গণভোট হবে, সে বিষয়ে কিছুই জানানো হয়নি। খেরসনের অধিকাংশ এলাকা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে।

এই অঞ্চল পুনঃরুদ্ধারে কাজ করছে ইউক্রেনের সেনারা। তার মাঝেই এই গণভোটের ইঙ্গিতে মনে করা হচ্ছে লুহানস্ক ও দোনেস্কের মতো খেরসনকে স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষণা করতে চায় রাশিয়া।

রাশিয়ার উচ্চমহল থেকেও গণভোটের পক্ষে কথা বলতে শোনা গেছে। তবে এই গণভোট সফল হওয়ার সম্ভবনা কম বলে দাবি করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

২০১৪ সালে এক গণভোটের মাধ্যমে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে নিজেদের করে নিয়েছিল রাশিয়া। পশ্চিমা বিশ্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ