• আজ সকাল ১১:৪০, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল।
রোববার বাদ আছর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম এর বাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ গাজী সৈয়দ বুরহার উদ্দিন (র.) মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন।
দোয়া মাহফিল মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিসিকের প্যানেল মেয়র রোকশানা বেগম শাহনাজ, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সহ-সভাপতি ফারজানা বক্ত, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, যুগ্ন সাধারণ সম্পাদক মিলি আক্তার, সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সহ-দপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, মহিলা দল নেত্রী জান্নাতুল ফেরদাউস, ছাইমা আহমেদ আশিন, আখলিমা বেগম সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!