• আজ সকাল ১১:৩৬, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাকরি হারালেন সেই প্রধান শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৬:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৬:৫১ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

চাকরি হারালেন সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা জেসমিন সুলতানা।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর অক্ষমতা অবসরজনিত ছুটি নিয়ে তিনি সপরিবারে আমেরিকায় চলে যান। এরপর থেকে স্কুলের সঙ্গে সৈয়দা জেসমিন সুলতানার কোনো যোগাযোগ ছিল না।

উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় চিঠি পাঠালেও কেউ তা গ্রহণ করেননি। এ নিয়ে গত বছরের ১১ সেপ্টেম্বর যুগান্তরে ’আমেরিকা থেকে গোলাপগঞ্জের স্কুলে চাকরি করছেন জেসমিন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

এরপর গঠন করা হয় তদন্ত কমিটি। দীর্ঘ তদন্তের পর ঘটনার সত্যতা পেয়ে অবশেষে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেন সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নাসিমা বেগম।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খান জানান, দীর্ঘদিন পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে চাকরিচ্যুত ও পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম যুগান্তরকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!