ছাতকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Monday, May 30th, 2022 9:05 am পরিবর্তনের তারিখ:
Monday, May 30, 2022 9:05 AM

ছাতক প্রতিনিধি
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ছাতকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের বাসষ্ট্যান্ডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের কেন্দ্রিয় শহীদমিনারের সামনে এলে পুলিশের বাধার মুখে পরে মিছিলকারীরা।
এখানে পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলকারী ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের বাক–বিতন্ডা ও ধাক্কা–ধাক্কি শুরু হয়।এসময় মিছিলকারীরা মুর্হুমুহ শ্লোগান দিতে থাকলে নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে পুলিশের বাধায়মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাকী মুহিতের পরিচালনায়অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন– সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, জেলা সদস্য আবু তালেব তালুকদার, আমির হোসেন, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, শাহ কামালতালুকদার, আব্দুল আজিজ ফয়সল, আলাউদ্দিন, সদস্য গোলাম মমিন, হাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছাআবেদীন, সদস্য সচিব মুজাহিদ হোসাইন, যুগ্ম আহবায়ক আবু তাহিদ চৌধুরী প্রমূখ।
স্বাধীন খবর ডটকম/আ আ