দেশব্যাপী গুম, খুন ও হামলার প্রতিবাদে সিলেটে যুবদল ছাত্রদলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Thursday, September 29th, 2022 12:35 am পরিবর্তনের তারিখ: Thursday, September 29, 2022 12:35 AM

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদের মুক্তি, দেশব্যাপী গুম, খুন, হামলা ও হত্যার প্রতিবাদে সিলেটে যুবদল ছাত্রদল নগরীতে একটি মশাল মিছিল করে।

আজ বুধবার সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, সদর উপজেলা যুবদলের সি. যুগ্ম আহবায়ক আইনুল হক, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সি. যুগ্ম আহবায়ক মকসুদুল করীম নুহেল, মহানগর যুবদলের সাবেক সদস্য এহতেশামুল হক সবুজ, সদর উপজেলার যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম আহবায়ক আজমল হোসেন তুহিন, সাবেক ছাত্রনেতা বাবুল আহমেদ, ফাতেহ উল আলম শাকিল, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ মিনার হোসেন লিটন, জহুরুল ইসলাম রাসেল, আলী আহমদ, শাহেল আহমদ, রাসেল আহমদ, ফরহাদ হোসেন ময়না, এনামুল হোসেন শিপন, মঞ্জুর আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার গ্রেফতার, হামলা, গুম ও হত্যার মধ্যদিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে চায়। এসবের কারণে বিএনপি আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হচ্ছে। সকল ভয়কে উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামানো হবে ইনশাআল্লাহ্।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!