• আজ সকাল ১০:৫০, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারীর বেশে পুলিশের চেকপোস্টে ধরা রোহিঙ্গা যুবক

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

rohinga
 

কক্সবাজারের টেকনাফে বোরকা পড়ে নারী ছদ্মবেশ ধরে চেকপোস্ট পার হওয়ার সময় এক রোহিঙ্গা যুবক আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে টেকনাফের শালবাগান এবিপিএন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৯, ব্লকের ফরিদ আহমেদের ছেলে রশিদ আহমেদ (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার এএসআই মো. আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স ও ১৬ এপিবিএন পুলিশ সদস্যদের সহায়তায় মঙ্গলবার রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় কালো রংয়ের বোরকা পরিহিত এক লোক নারী ছদ্মবেশে কৌশলে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। ওই ব্যক্তিকে সন্দেহ হলে তাকে আটকের পর জেরা করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে কৌশলে পালানোর চেষ্টা করে। সবশেষ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, তাকে জিজ্ঞাসাবাদে সে এলোমেলো কথাবার্তা বলেছে এবং সন্তোষজনক জবাব দিতে পারেনি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ