• আজ বিকাল ৩:৫০, শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্ষার ত্বকের সমস্যা: কারণ, লক্ষণ ও প্রতিকার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ

বর্ষার ত্বকের সমস্যা: কারণ, লক্ষণ ও প্রতিকার
 

বর্ষাকালে বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কারণ, এ মৌসুমে অতিরিক্ত ঘাম ও আর্দ্রতা, ভেজা জামাকাপড় পরে দীর্ঘক্ষণ থাকা, অপরিষ্কার ও স্যাঁতসেঁতে পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, ঘন ঘন বৃষ্টির পানি লেগে যাওয়া, রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। জেনে নেওয়া যাক এসব সম্পর্কে।

স্ক্যাবিস বা খোসপাঁচড়া: বর্ষায় আবহাওয়া আর্দ্র থাকে এবং স্ক্যাবিস সৃষ্টিকারী পরজীবী (সারকোপটিস স্কেবিয়া) এই পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। স্ক্যাবিস একটি সংক্রামক রোগ, যা পরজীবীর কারণে হয়। তীব্র চুলকানি, বিশেষ করে রাতে এবং ফুসকুড়ি বা ছোট ছোট দানার মতো র‍্যাশ ওঠা স্ক্যাবিসের প্রধান লক্ষণ।

ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ: রিং ওয়ার্ম বা দাদ, অ্যাথলেটস ফুট, ক্যান্ডিডিয়াসিস হয় এ সময়। 

ব্যাকটেরিয়াল ইনফেকশন: ফোলিকিউলাইটিস, ইম্পেটিগো বা পাঁচড়া বেশি হয়। 

ডার্মাটাইটিস বা একজিমা: অ্যালার্জিক রিঅ্যাকশন, কন্টাক্ট ডার্মাটাইটিস বা প্রদাহ বাড়ে। 

চুলকানি: আর্দ্রতাজনিত বা সংক্রমণজনিত কারণে হয়। 

হিট র‍্যাশ বা ঘামাচি: ঘামগ্রন্থির নালিকাগুলো বন্ধ হয়ে গেলে এ সমস্যা দেখা দেয়। 

সোরিয়াসিস বা ত্বকের অন্যান্য দীর্ঘমেয়াদি সমস্যা: বর্ষার আর্দ্রতা বা বিভিন্ন কারণে স্ট্রেসের ফলে তীব্রতা বাড়তে পারে। 

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!