• আজ ভোর ৫:১৯, রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বানভাসি মানুষদের দ্রুত পুনর্বাসন করতে হবে : কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলটে দুই সপ্তাহের ব্যবধানে এই ভয়াবহ বন্যায় জেলার বিভন্ন এলাকা থেকে এখন ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। মানুষ যখন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি যাচ্ছে তখন বাড়ি গিয়ে দেখতে নিজেদের ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। কারো কারো ঘর বাড়ির অস্থিত্ব বিনষ্ঠ হয়ে গেছে। এখন তাদের প্রয়োজন দীর্ঘ মেয়াদী খাদ্য সহায়তা ও পুনর্বাসন।

তাই এসব বানভাসি মানুষদের দীর্ঘ মেয়াদী খাদ্য সহায়তা দিয়ে তাদেরেক দ্রুত পুনর্বাসন করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

শনিবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে ও কুয়েত বিএনপির সহযোগিতায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও জালালপুর এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা দুর্গত মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উত্তরপূর্বাঞ্চলের মানুষ যখন পানিতে ভাসছে, খাবার পাচ্ছে না, পানি পাচ্ছেনা, চিকিৎসা পাচ্ছে না। কারণ আওয়ামী লীগের জনগনের সাথে কোন সম্পর্ক নেই। তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের জনগন আজ আওয়ামী লীগের লুটপাটকাণ্ডে অতিষ্ঠ। পদ্মাসেতুর নামে তারা যে লুটপাত করেছে তার করনেই দেশের অর্থনীতি আজ তলানিতে চলে গেছে। দেশের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। কিছু দিনের মধ্যে দেশের অর্থনীতি ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। তাই এই দুর্ণীতিবাজ সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, কুয়েত বিএনপি নেতা শওকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরন, সুহেল ইবনে রাজা, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাজী পাবেল, বদরুল ইসলাম জয়দু, জিল্লুর রহমান সুয়েব, এম.এ শহিদ পংকি, আব্দুল হাই মাসুক, আলাউদ্দিন আলাই, আব্দুল বাসিত বাচ্চু, শামসুর রহমান সুজা, লুৎফুর আহমদ, আমিনুর রহমান সাজু, নুর মিয়া প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!