শহীদ পরিবার পুনর্বাসনে উদ্যোগ নেবে বিএনপি সরকারে গেলে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Tuesday, July 29th, 2025 5:02 pm পরিবর্তনের তারিখ:
Tuesday, July 29, 2025 5:02 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, দলটি যদি আবারো রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “আমাদের দলের নীতিগত অঙ্গীকার, শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো এবং তাঁদের পরিবারগুলোর মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। আমরা ক্ষমতায় গেলে শহীদ পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সার্বিক পুনর্বাসনের ব্যবস্থা করবো।”
এ সময় তিনি বর্তমান সরকারের “উদাসীনতা” ও “শহীদ পরিবারের প্রতি অবহেলার” নিন্দা জানান এবং বলেন, “এটি আমাদের জাতীয় চেতনার জন্য লজ্জাজনক। বিএনপি এসব পরিবারকে সম্মানের সঙ্গে পুনরায় সমাজে প্রতিষ্ঠিত করতে চায়।”
স্বাধীন খবর ডটকম/আ আ