• আজ সকাল ৭:২৩, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে পাল্টা জবাব দিলো আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

 

ওয়েছ খছরু, সিলেট থেকে

মঙ্গলবার শোডাউন করেছিল বিএনপি। ঐক্যবদ্ধ এ শোডাউনে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছিলেন। আর এতে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন সিলেটে অবস্থানরত কেন্দ্রীয়
নেতারা। এরপর থেকে সিলেটের রাজনীতিতে কম্পন চলছে। বিএনপি’র এই ঘোষণাকে সহজভাবে নেননি আওয়ামী লীগের নেতারা। বিএনপি’র এই কর্মসূচির পাল্টা জবাব দিয়েছে আওয়ামী লীগ। গতকাল শোডাউন করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচি পালনে লোক সমাগম ঘটান দলের নেতারা। আর এতে অংশ নিয়েছিলেন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। দলীয় নেতারা জানিয়েছেন, দুপুরে জেলা আওয়ামী লীগ ও বিকালে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই শোডাউন করা হয়।

বিজ্ঞাপন

দুটি শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল। এর বাইরেও ১৩ উপজেলায় কর্মসূচি পালন করা হয়। তবে সিলেট জেলার কর্মসূচিতে এসে যুক্ত হয়েছিল দক্ষিণ সুরমা ও সদর আওয়ামী লীগের দু’টি মিছিল। শোডাউনে নেতৃবৃন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা হত্যার হুমকি দিচ্ছে। তাদের এই আস্ফালনে আমরা ভীত নই। তাদের এই দুঃসাহসের জবাব রাজপথেই দেয়া হবে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সিলেটের মানুষকে নিয়ে প্রস্তুত আছে।’ দুপুরে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, ‘আজও বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মাদের আস্ফালন দেখা যাচ্ছে। তারা বঙ্গবন্ধুকে হুমকি দিচ্ছে। এটা কোনোভাবে মেনে নেয়া যায় না।’ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী প্রমুখ। এছাড়া সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা মহিলা লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সিলেট জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ উপস্থিত ছিলেন। জেলার কর্মসূচির পূর্বে সিলেট জেলা যুবলীগ, ছাত্রলীগ নগরীতে শোডাউন করে। পৃথক এই শোডাউনে উভয় সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন- সিলেটের রাজপথ আওয়ামী লীগের দখলে রয়েছে। এখানে কেউ উচ্ছৃঙ্খলতা ঘটাতে চাইলে পাল্টা জবাব দেয়া হবে। শান্তির শহর সিলেটে অশান্তি ছড়াতে কাউকে দেয়া হবে না। বেলা ২টার দিকে রাজপথে নামেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের সঙ্গে মহানগর যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন। রেজিস্ট্রারি মাঠে সমাবেশে মহানগর সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ বক্তব্য রাখেন। তারাও বলেন, সিলেটের মাটিতে বিশৃঙ্খলতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ