• আজ রাত ১১:০৭, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭০ কোটির পর এবার ৩০ হাজার কোটি! ফের আলোচনায় কারিশমা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

৭০ কোটির পর এবার ৩০ হাজার কোটি! ফের আলোচনায় কারিশমা
 

বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনে ফের আলোচনায় উঠেছেন আলোচিত নারী উদ্যোক্তা কারিশমা সুলতানা। আগে যেখানে ৭০ কোটি টাকার ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল, এবার উঠে এসেছে প্রায় ৩০ হাজার কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ। একাধিক সংস্থা এবং ব্যাংকের তহবিল ব্যবহারের অভিযোগে তাকে ঘিরে নতুন করে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অন্যান্য গোয়েন্দা সংস্থা।

বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি। রাজনৈতিক ও প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও উঠেছে, যা নিয়ে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ ও উদ্বেগ।

এদিকে, কারিশমা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সবকিছুই ‘রাজনৈতিক প্রতিহিংসা’র ফল। তবে তদন্তকারী সংস্থাগুলো বলছে, তাদের হাতে শক্ত প্রমাণ রয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!