আ’লীগ ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে : কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ২১, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ২১, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ

সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রমান করে সরকার জনগণ নয়, প্রতিবেশীদের দয়ায় ক্ষমতায় টিকে থাকতে চায়। কতিত বন্ধুদের পা চেটে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ এদেশের মানুষকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না।
দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন তেল সহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধি করে তারা জনগনকে ভাতে মারতে চায়। জনগন আর আওয়ামী লীগকে চায় না। দেশে নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না।
রবিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ঢাকা দক্ষিন দলীয় কার্যালয়ে আজ বিকাল ৪ টায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, চট্টগ্রামে একটি অনুষ্ঠানে নিশিরাতের সরকারের ভূমিমন্ত্রী বলেছেন- ‘পুরিশ কঠোর হলে আওয়ামীলীগ টিকে থাকা কঠিন হতো’। তার এই বক্তব্যই প্রমান করে শেখ হাসিনার অধিনে কোন সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের অধিনে পাতানো নির্বাচনে এদেশের মানুষ আর অংশ নিবে না। অভিলম্বে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে হবে। না হলে আওয়ামীলীগকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এসময় বক্তব্য রাখেন- মুসিকর রহমান মুহি, মহিউস্সুন্নাহ চৌধুরী ,আশফাক আহমদ চৌধুরী, মামুনুর রশীদ, রুহেল আহমদ, মিনহাজ চৌধুরী, এড. মামুন আহমদ রিপন প্রমূখ।
স্বাধীন খবর ডটকম/আ আ