উগ্রবাদ যাতে না বাড়ে সজাগ থাকতে হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Friday, August 1st, 2025 8:27 pm পরিবর্তনের তারিখ: Friday, August 1, 2025 8:27 PM

উগ্রবাদ যাতে না বাড়ে সজাগ থাকতে হবে : তারেক রহমান
 

উগ্রবাদ প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে উগ্রবাদের উত্থান একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এজন্য রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারেক রহমান বলেন, উগ্রবাদ ও সহিংসতা কেবল দেশের স্থিতিশীলতাই বিনষ্ট করে না, বরং গণতন্ত্রের পথকেও রুদ্ধ করে দেয়। তিনি আরো বলেন, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানান, যাতে কেউ উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং সন্দেহজনক কার্যকলাপে প্রশাসনকে সহযোগিতা করে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!