কানাইঘাটে নেতাকর্মীদের উপর মামলার ঘটনায় সিলেট জেলা বিএনপির নিন্দা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Friday, June 17th, 2022 12:20 pm পরিবর্তনের তারিখ:
Friday, June 17, 2022 12:20 PM

প্রেস বিজ্ঞপ্তি
গত ১৩ জুন সিলেলের কানাইঘাট বিএনপির শান্তিপূর্ণ মিছিলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হামলার ঘটনায় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে এই মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “জনগনের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর প্রশাসনের ছত্রছায়ায় তারা আবারো সঙ্গবদ্ধ হয়ে এসে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় ভাংচুর, অফিসে আগুন লাগানো, লুটপাটসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। উপরন্তু প্রশাসন বিএনপির দায়েরকৃত মামলা না নিয়ে ক্ষমতাসীন দলের মামলাতে প্রায় শতাধিক নেতাকর্মীকে আসামী করেছে। এই মামলায় সিলেট জেলা বিএনপির সাবেকসহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক শরীফুল হক, পৌর বিএনপির সভাপতি নূরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ প্রায় ৬১ জন নেতাকর্মীদের আসামী করা হয়েছে। যা অত্যন্ত নজিরবিহীন।”
তারা আরও বলেন, “নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজজামান খসরুসহ প্রায় ৭-৮ জন নেতাকর্মীর উপর হামলাকারী এবং বিএনপির অফিস ভাংচুর ও লুটপাটকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তিদানের জোর দাবি জানাচ্ছি।”
স্বাধীন খবর ডটকম/আ আ