গোলাপগঞ্জে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Tuesday, June 28th, 2022 11:36 am পরিবর্তনের তারিখ: Tuesday, June 28, 2022 11:36 AM

 

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বান্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে তিনি গোলাপগঞ্জ উপজেলার বন্যা কবলিত বাদেপাশা ইউনিয়ন পরিদর্শন করেন। বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার থেকে তিনি নৌকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরে ইউনিয়ের বাগলা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মানসুর আহমদ, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ আহমদ, সাবেক চেয়ারম্যান মোস্তক আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!