গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বদলি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ১২:৪০ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে মৌলভীবাজারে তাকে বদলি করা হয়।
এদিকে গোলাপগঞ্জ মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করবেন রফিকুল ইসলাম।
তিনি বর্তমানে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত আছেন। পদোন্নতি প্রদান করে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় পদায়ন করা হবে।
বিষয়টি থানা পুলিশের একটি সুত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৪ জুন গোলাপগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
স্বাধীন খবর ডটকম/আ আ