গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির আগামী ৩ বছরের জন্য তাদের হাতে দায়িত্ব তুলে দেয়া হয়।
বুধবার সকাল ১১টায় পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির উপদেষ্টা ও পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
শপথ পাঠ শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর রুহিন আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জুবেদুর রহমান চৌধুরী ফারুক মিয়া, সচিব মাওলানা নুরুল হুদা, সদস্য আবুল কাহের সুয়া মিয়া, মাওলানা মুমীন আহমদ সাকিল, আমিনুর রশীদ মারুফ, উপদেষ্টা পরিষদ সদস্য নজরুল ইসলাম।
নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন করেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি আলেকুজ্জামান আলেক, সহ-সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক ছালেখ আহমদ, কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, ১নং ওয়ার্ডের সদস্য নাজিম আহমদ, নাছির উদ্দিন, আপ্তাব আলী ২নং ওয়ার্ডের সদস্য জাহেদ আহমদ, মাহবুবুর রহমান, মাছুম আহমদ, ৩নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান সেলিম, মো.মুহিবুর রহমান, সোহেল আহমদ, ৪নং ওয়ার্ডের কাওছার আহমদ, শহিদুর রহমান সুহেদ, মো.শাকিল আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কল্যান ও ক্রেতাদের সুবিধার্থে কাজ করতে হবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতারা গোলাপগঞ্জে শপিং করতে আসেন। সেলক্ষেই সার্বিক পরিস্থিতি সু-শৃঙ্খল ও নিরাপত্তা বলয় করতে হবে। এ ধারাবাহিকতায় কাজ করবেন বলে সবাই ঐক্যমত পোষণ করেন। এছাড়া আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে গোলাপগঞ্জ বাজারকে সৌন্দর্য্যবর্ধন এবং যানজট নিরসনের জন্য রাস্তার স্বেচ্ছাসেবী মোতায়েন করা হবে। সার্বক্ষণিক ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে কাজ করা হবে।
এসময় গোলাপগঞ্জ বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, গত ১৪ই মার্চ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ব্যবসায়ীরা স্বতস্ফুর্তভাবে ভোটের মাধ্যতে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমৃত্যু আমি ব্যবসায়ীদের পাশে থাকব। আগামী তিন বছর নব-গঠিত কমিটি নিয়ে গোলাপগঞ্জ বাজারকে একটি মডেল বাজার হিসেবে উপহার দেব।
স্বাধীন খবর ডটকম/আ আ