• আজ বিকাল ৩:১৩, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন সামনে রেখে ৩ বিষয়ে গুরুত্ব আ.লীগের

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে তিন বিষয়ে ওপর গুরুত্ব দিয়ে দল গোছাতে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চলতি বছরের মধ্যেই এই দল গোছানোর কাজ সম্পন্ন করে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা হবে। আগামী বছর জুড়ে নির্বাচনী প্রচারের জন্য দলকে প্রস্তুত করতে আগে থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ক্ষমতাসীন দলের নেতারা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দল গোছানোর কাজে যে তিনটি বিষয়কে প্রাধান্য দিচ্ছে সেগুলো হলো- কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়া বিভিন্ন ইউনিটের সম্মেলন, দলের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ এবং দলের আভ্যন্তরীণ গ্রুপিং ও দ্বন্দ্ব মিটিয়ে ফেলা।

গত দুই বছর কোভিড-১৯ পরিস্থিতির কারণে দলের রাজনৈতিক কর্মকাণ্ড অধিকাংশ সময়ই বন্ধ রাখতে হয়। এর ফলে সম্মেলন, সদস্য পদ নাবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কাজ ব্যাহত হওয়াসহ সাংগঠনিক কার্যক্রম অনেকটা পিছিয়ে পড়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় দলের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, গ্রুপিং রয়েছে। কোনো কোনো জায়গায় নেতাকর্মীরা প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে। নির্বাচনের আগে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাংগঠনিক কার্যক্রম জোরেশোরে শুরু করা হয়েছে বলেও তারা জানান।

গত মাসে গাজীপুর, ফরিদপুর, ঝিনাইদাহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা সম্মেলন এবং ঢাকা জেলার দোহার উপজেলা, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর, নরসিংদীর পলাশ, লক্ষ্মীপুরের দুটি উপজেলার সম্মেলন করা হয়েছে। চলতি মাসে ভোলা জেলা, কিশোগঞ্জের দুটি উপজেলা, মানিকগঞ্জের দুটি, টাঙ্গাইলের একটি, পিরোজপুরের দুটি ও নরসিংদীর একটি উপজেলার নির্বাচনের তারিখ ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। রাজশাহী বিভাগের ৮০টি উপজেলার মধ্যে ৭১টির সম্মেলন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চলতি মাসে বাকি উপজেলাগুলোর সম্মেলন শেষ করার প্রস্তুতি চলছে।

দেশের আট বিভাগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত আটটি টিম রয়েছে। এই টিমগুলো ইতোমধ্যেই কর্মসূচি তৈরি করে মাঠে নেমেছেন দল গোছানোর কাজে।

তারা বলছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের মধ্যেই এই কার্যক্রমগুলো সম্পন্ন করা হবে। এরপর আগামী বছর জুড়ে চলবে জাতীয় সংসদ নিবাচনের প্রচার কার্যক্রম।

ইতোমধ্যেই শুরু হয়েছে দলের নতুন সদস্য সংগ্রহ, সদস্য পদ নবায়নের কাজ। গত ২ এপ্রিল থেকে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কাজ শুরু হয়। এবার এক কোটির মতো নতুন সদস্য করার টার্গেট নেওয়া হয়েছে। গত ১৩ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। এ সময় বিপুল সংখ্যক মানুষ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় উপকৃত হয়েছে। সে দিক থেকে দলের জনসমর্থন বেড়েছে বলে দলটির নেতারা মনে করছেন। আর এই সমর্থকদের দলের সদস্য করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তারা জানান। তবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য এবং সাম্প্রদায়িক, জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে আওয়ামী লীগের সদস্য হতে না পরে সে দিকে সতর্ক দৃষ্টি রাখা হবে বলেও জানিয়েছেন তারা।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা দল গোছানোর কাজ শুরু করেছি। এর মধ্যে রয়েছে দলের তৃণমূল থেকে শুরু করে জেলা সম্মেলন ও এরপর কেন্দ্রীয় সম্মেলন, দলের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ এবং যেসব জায়গায় দলের মধ্যে সমন্বয়হীনতা, সমস্যা রয়েছে সেগুলো মিটিয়ে ফেলা। সর্বস্তরের সম্মেলনে সৎ, যোগ্য, জনপ্রিয়, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল নবীন ও প্রবীণের সমন্বয়ে আমরা নতুন নেতৃত্ব নিয়ে আসছি। সদস্য সংগ্রহে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক চেতনার মানুষ এদের মধ্যে তরুণরাও রয়েছে তাদের সদস্য করা হচ্ছে।

তিনি বলেন, দলের মধ্যে যেখানে সমন্বয়হীনতা রয়েছে, সমস্যা রয়েছে আমরা সেখানে সমন্বয় ফিরিয়ে আনার চেষ্টা করছি। আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। এর মধ্য দিয়ে আগামী নির্বাচনের জন্য দলকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

ফকির শহিদুল ইসলাম,খুলনা
রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের শিশু কিশোরদের দেশাত্মবোধক চেতনায় উদ্ধুদ্ধ করতে চেয়েছিলেন। তারই ফলশ্রুতিতে শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য তিনি দেশে প্রথমবারের মত নতুন কুড়ি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সমাজের প্রতিটি ক্ষেত্রে সামাজিক বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বর্তমান নিশিরাতের সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাই তারা ইতিহাস বিকৃত ভাবে উপস্থাপন করে এদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জিয়াউর রহমানের অমর কীর্তিকে গোপন করতে চায়। তাই আজ মহান এই নেতার ৪১তম শাহাদত বার্ষিকীতে জাসাসের প্রতিটি নেতাকর্মীকে শপথ নিতে হবে যে স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি জাসাস প্রতিষ্ঠা করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাসাসের প্রতিটি নেতাকর্মীকে সচেষ্ট থাকতে হবে। দেশের শিশু কিশোরদের দেশাত্মবোধক চেতনায় উদ্ধুদ্ধ করে এখন থেকেই গড়ে তুলতে হবে। বর্তমান নিশিরাতের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে সোচ্চার করতে হবে।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শাখা জাসাস কর্তৃক আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।

বৃহঃস্পতিবার ২জুন খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে ৩০মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা জাসাসের উদ্যোগে ছোটদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক শিশু কিশোরের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাসাস খুলনা মহানগর শাখার আহবায়ক ইঞ্জিঃ নুর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাসাস খুলনা জেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার সঞ্চালনা করেন জাসাস খুলনা মহানগর শাখার আহবায়ক, বিশিষ্ট সাংবাদিক এহতেশামুল হক শাওন ও জেলা শাখার সদস্য সচিব আজাদ আমিন।

উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, মাসুদ পারভেজ বাবু, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা ও জাসাস খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নিশাত।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ রুবায়েত হোসেন বাবু, জাহিদ হোসেন, আরিফ ইমতিয়াজ খান তুহিন, শেখ ইমাম হোসেন, এ্যাড. মোঃ আলী বাবু, বিপ্লবুর রহমান কুদ্দুস, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জি এস কামরুজ্জামান টুকু, কাজী মিজানুর রহমান, মাসুদ খান বাদল, আজম সরোয়ার, জাকির ইকবাল বাপ্পি, শাহানাজ সরোয়ার, আব্দুল আজিজ সুমন, কাওসারী জামান মঞ্জু প্রমুখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ