বন্যা থেকে মক্তির জন্য সিলেট জেলা বিএনপির গণদোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ২০, ২০২২ ১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ২০, ২০২২ ১:৩৪ অপরাহ্ণ

রেস বিজ্ঞপ্তি
সিলেটে সাম্প্রতিক সময়ে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা থেকে মুক্তির জন্য গণদোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
মোনাজাতে সিলেটবাসীকে বন্যা থেকে মুক্তি, খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার প্রতিবন্ধকতা দুর করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হয়।
সোমবার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে গণদোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
দোয়া পরিচালনা করেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তের সিলেট মহানগরের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এই বন্যা কোন প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি সম্পূর্ণ মানবসৃস্ট। দীর্ঘ দিন থেকে জনগনের সরকার ক্ষমতায় না থাকার কারনে সিলেট অঞ্চলের নদ-নদী গুলি খনন করা হয়নি। উল্টো সরকার দলের নেতা-পাতিনেতাদের ছত্রছায়ায় অবৈদ দখল হয়ে এসব নদী নাব্যতা হারিয়েছে। যার কারনে এখন অকাল বন্যার সৃষ্টি হয়েছে। অভিলম্বে নদ-নদী সমূহ খনন করে সিলেটবাসীকে এই দুর্ভোগ তেকে মুক্তি দিতে হবে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতি উনার বাড়িতে যাওযার জন্য হাওরের মধ্য দিয়ে যে ৭৭ কিলোমিটার রাস্তা তৈরি করেছেন তার জন্যই সিলেটে এই বন্যার সৃষ্টি হয়েছে। এক ব্যক্তির জন্যই সিলেটবাসী আজ বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে। এভাবে চলতে থাকলে প্রতিবছরই সিলেটে এভাবে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে। সিলেটের জনগণকে উন্নয়নের নামে এসব অপকর্ম ও লুটপাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সিলেটের মানুষের দুর্ভোগে সবাইকে সাধ্যমত এগিয়ে আসতে হবে।
বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ সরকার যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতো, তাহলে তারা জনগনের দুঃখ কষ্টের কথা উপলব্দি করতে পারত। তাই এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেটবাসী যখন বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছেন তখন এই অঞ্চলের সংসদ সদস্যরা ঢাকায় আয়েশী সময় কাটাচ্ছেন। তার কারন হচ্ছে, তারা তো জনগণের ভোটে নির্বাচিত হন নি, ভোটে নির্বাচিত হলে জনগনের প্রতি কিছুটা হলেও তাদের দায়বদ্ধতা থাকত। অতিতের মত আগামী দিনেও দেশবাসীর যেকোন প্রয়োজনে বিএনপি পাশে থাকবে ইনশাআল্লাহ।
স্বাধীন খবর ডটকম/আ আ