• আজ দুপুর ২:৪৯, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের কৃষিতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, সরকার কৃষি খাতকে গুরুত্ব দিয়ে কৃষি উপকরণ ও যন্ত্রপাতিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। কৃষি উন্নয়নে সরকারের গৃহীত ব্যাপক উদ্যোগে বাংলাদেশের কৃষিতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

তিনি গতকাল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিস আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে এনএটিপি -২ ডিএই প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে এ দেশের মানুষ বসবাস করে। আপনার ঘাবড়াবেন না। শেখ হাসিনা সরকার বন্যার্তদের সহায়তা দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ সহায়তা করে যাচ্ছেন। আমরা দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। এই দেশে কোনো মানুষ অনাহারে থাকবে না। তিনি সকলের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে এনএটিপি -২ ডিএই ও এআই জি প্রকল্পের মাধ্যমে দুইটি সিআইজিকে ৭ লক্ষ ৭৭ হাজার টাকা দেওয়া হয়। সেরা সংগঠক, সেরা কৃষক সহ নয়টি ক্যাটাগরিতে ৯ জনকে পুরুষ্কিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিসুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন – উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মন্জুর কাদির শাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু ।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলী আকবর ফখর, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হরে কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, সদস্য কামাল উদ্দিন, অরুণ দে, এহতেশামুল হক, আজমল হোসেন মনি , গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসুদ আফছর । পরে দুপুর ১টায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন প্রণোদনার আওতায় রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন তিনি। এসময় ৬৫০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে প্রতি জনকে এমওপি সার দেওয়া হয়। পরে বিকেল ৩টায় সদর উপজেলার রানাপিং বাজারে সরকার ও উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বন্যার্ত ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ