বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ১:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ১:৪০ পূর্বাহ্ণ

সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন কৃষক দলের কর্মী সভা রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্যে লুনা বলেন, আপনারা জানেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। সাধারণত দাম বৃদ্ধির একটা মাত্রা থাকে। কিন্তু স্মরণকালের ইতিহাস, একবারেই ৪৩/৪৫ টাকা করে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে বাজারে প্রত্যেকটা নিত্যপণ্যের দাম বেড়েছে, মানুষের খরচ বেড়েছে কিন্তু আয় বাড়েনি। তিন বেলা ভাত খাওয়া কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে। সাধারণ জনগণ এসবের প্রতিবাদ করলে জালিম সরকার দমন-পীড়ন করছে, খুন-গুম করছে।
উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান, পৌর বিএনপি নেতা রমজান আলী, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, সাধারণ সম্পাদক হাফেজ আরব খান, উপজেলা কৃষক দলের সদস্য কুদ্দুছ আলী। বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিছবাহ, ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রাজু।
সভায় এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, সদস্য আবদুল মজিদ মেম্বার, পৌর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, প্রবাসী বিএনপি নেতা হাজী ময়না মিয়া, বিএনপি নেতা আছকির আলী, লুৎফুর রহমান, ইসলাম উদ্দিন, সাব্বির আহমদ, আকমল হোসেন মিটু, মুখতার আলী, আবদুন নুর, দরাছ মিয়া, কুঠি মিয়া (সাবেক মেম্বার), তারিছ আলী, জবর আলী, জহুর আলী, ইসলাম উদ্দিন, আওলাদ আলী, আবদুল হামিদ, রুশন আলী, উপজেলা কৃষক দলের সদস্য শাহীন চৌধুরী, আবু ছালেহ, নাসির উদ্দিন, আসক আলী, হাফিজুর রহমান ফয়ছল, গোলাম মোস্তফা, লিলু মিয়া, কৃষক দল নেতা লয়লুছ মিয়া, সফিক আলী, খছরু মিয়া, হোসেন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ আহমদ চন্দন, সদস্য আশিক আলী, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মুকিদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আলী আহমদ, যুবদল নেতা আমিনুর রহমান, আলী আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আরকান আলী রেজা, ছাত্রদল নেতা আফজল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
স্বাধীন খবর ডটকম/আ আ