বিয়ানীবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Friday, May 27th, 2022 10:16 am পরিবর্তনের তারিখ: Friday, May 27, 2022 10:16 AM

 

বিয়ানীবাজার প্রতিনিধি

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে শুক্রবার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে।

সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হল রুমে রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করেন।
নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মধ্যে ৩ জন দলীয় এবং ৭ জন স্বতন্ত্র নির্বাচন করছেন।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুস শুকুর দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির সুনাম উদ্দিন দলীয় প্রতীক লাঙ্গল এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এড. আবুল কাশেম দলীয় প্রতীক কাঁচি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া ৭ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জিএস ফারুকুল হক চামস, আব্দুল কুদ্দুছ টিটু হেলমেট, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন জগ, আহবাব হোসেন সাজু কম্পিউটার, আব্দুস সামাদ আজাদ হেংগার, আব্দুস সবুর মোবাইল ফোন এবং অজি উদ্দিন তাল গাছ প্রতীক পেয়েছেন।

একই দিন ৯ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দিয়েছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!