• আজ সকাল ৭:২৫, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা যুবদলের সম্মেলন শনিবার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৯, ২০২২ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৯, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১০টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।

ইতোমধ্যে সম্মেলন সফলে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বহুল প্রত্যাশিত রেজিষ্টারী মাঠের সম্মেলনে শনিবার সকাল সাড়ে ৮টার মধ্যে উপস্থিত থেকে সম্মেলনকে সফলের জন্য নির্বাচন কমিশনার, কাউন্সিলের প্রার্থী, কাউন্সিলার, স্বেচ্ছাসেবকসহ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ